Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পতাকা টাঙানো নিয়ে এসএফআই ও এবিভিপির সংঘর্ষ

দলীয় পতাকা খোলাকে কেন্দ্র করে এবিভিপি ও এসএফআইয়ের মধ্যে সংঘর্ষ। তাতে দু›পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

পতাকা টাঙানো নিয়ে এসএফআই ও এবিভিপির সংঘর্ষ
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দলীয় পতাকা খোলাকে কেন্দ্র করে এবিভিপি ও এসএফআইয়ের মধ্যে সংঘর্ষ। তাতে দু›পক্ষের কয়েকজন আহত হয়েছেন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের বিবেকানন্দ কলেজে। উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি কলেজের বাইরের। এর সঙ্গে প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। এদিন কলেজের গেটের বাইরে আগে থেকেই এবিভিপির কয়েকটি পতাকা টাঙানো ছিল। অভিযোগ, বুধবার দুপুরে সেই পতাকা খুলে এসএফআইয়ের পতাকা লাগানোর চেষ্টা করা হয়। প্রতিবাদ করতে গেলে এলাকার বিজেপি সমর্থক শুভদীপ পালকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর নাক ফেটে যায়। তাঁকে মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যান এবিভিপির কর্মীরা। পরে এসএফআইয়ের তিন কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। অন্যদিকে, এসএফআইয়ের পাল্টা অভিযোগ, কলেজের বাইরে হেল্প ডেস্ক করে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলার সময় এবিভিপির কর্মীরা হামলা চালান। এতে তাঁদের কয়েকজন কর্মী আহত হন। এক মহিলা কর্মীকেও হেনস্তা করা হয়েছে। আর এবিভিপির জেলা সভাপতি মোহন বসুর দাবি, বহিরাগতদের এনে তাদের পতাকা খুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এসএফআই অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ