Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

দেশজুড়ে সিজেপির প্রতিবাদ কর্মসূচি

নিটের প্রশ্নফাঁস থেকে শুরু করে দেশের একাধিক পরীক্ষায় গাফিলতির অভিযোগ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত সপ্তাহে দিল্লির যন্তরমন্তরে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

দেশজুড়ে সিজেপির প্রতিবাদ কর্মসূচি
  • ১২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: নিটের প্রশ্নফাঁস থেকে শুরু করে দেশের একাধিক পরীক্ষায় গাফিলতির অভিযোগ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত সপ্তাহে দিল্লির যন্তরমন্তরে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সেদিনই সিজেপির শীর্ষনেতারা ইঙ্গিত দিয়েছিলেন, আগামীতে যন্তরমন্তরের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়বে এই কর্মসূচি। সেইমতো দেশের নানা প্রান্তে প্রতিবাদ কর্মসূচি শুরু করল তারা। বৃহস্পতিবার সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সরব হল জেন জি-রা। উপস্থিত ছিলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তিনি জানান, দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি হবে। আজ ১২ জুন লখনউতে জড়ো হবে ‘ককরোচ’রা। এরপর ১৩, ১৪ ও ১৫ তারিখ যথাক্রমে অমৃতসর, হায়দরাবাদ ও জয়পুরে আন্দোলন হবে। শিক্ষামন্ত্রী যদি পদত্যাগ না করেন, তাহলে ২০ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ হবে। এরই মাঝে যন্তরমন্তরের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ায় শাস্তি পেলেন হরিয়ানার এক শিক্ষক। হরিয়ানার সরকারি স্কুলের ওই অতিথি শিক্ষকের নাম সুলেখা দালাল। গত ৮ জুন তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ