Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আগামী সপ্তাহে বর্ষা ও ডেঙ্গু নিয়ে বৈঠক পুরমন্ত্রীর

আর ক’দিন পরই রাজ্যে বর্ষা ঢুকে পড়বে। সেই কথা মাথায় রেখে আগামী মঙ্গলবার দপ্তরের পদস্থ আধিকারিকদের নিয়ে প্রাক-বর্ষা প্রস্তুতি বৈঠক করবেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

আগামী সপ্তাহে বর্ষা ও ডেঙ্গু নিয়ে বৈঠক পুরমন্ত্রীর
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর ক’দিন পরই রাজ্যে বর্ষা ঢুকে পড়বে। সেই কথা মাথায় রেখে আগামী মঙ্গলবার দপ্তরের পদস্থ আধিকারিকদের নিয়ে প্রাক-বর্ষা প্রস্তুতি বৈঠক করবেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, ফি-বছর বর্ষায় রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় জমা জলের সমস্যা প্রকট হয়ে ওঠে। এবার যাতে কলকাতা, হাওড়া সহ রাজ্যের ১২৮ট পুরসভার মানুষকে এই জল-যন্ত্রণার হাত থেকে রেহাই দেওয়া যায়, তা নিশ্চিত করতে এখন থেকেই তৎপর হচ্ছে রাজ্য সরকার। এর জন্য তিনি সামগ্রিক একটি রোডম্যাপ তৈরির নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকদের। মন্ত্রী বলেন, ‘ওই রোডম্যাপের ভিত্তিতে মঙ্গলবারের বৈঠকে কাজের চূড়ান্ত রূপরেখা তৈরি হবে এবং কাজ শুরু হয়ে যাবে।’ বর্ষার সঙ্গে সঙ্গে বাড়ে ডেঙ্গুর প্রকোপ। এবার রাজ্যে যাতে ডেঙ্গুতে প্রাণহানি না হয়, রোগ যাতে না ছড়ায়, সে ব্যাপারে আগামী বৃহস্পতিবার পুরদপ্তরে বৈঠক করবেন অগ্নিমিত্রা। তাঁর কথায়, ‘ডেঙ্গু ঠেকাতে মাইক্রো লেভেল প্ল্যানিং করে মাঠে নামা হবে। তার জন্যই বৈঠক ডাকা হয়েছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ