Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভিজল শহর, নতুন সপ্তাহে রাজ্যে ভারী বৃষ্টির শঙ্কা

শনিবার রাতেও ছিল প্যাঁচপেঁচে গরম। রবিবার ভোরবেলাও অস্বস্তি বজদায় ছিল। তবে বেলা বাড়তেই স্বস্তি। সকাল ৭টার পর থেকেই শহরের বিভিন্ন অংশে শুরু হয়েছে হালকা বৃষ্টি।

ভিজল শহর, নতুন সপ্তাহে রাজ্যে ভারী বৃষ্টির শঙ্কা
  • ১৫ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার রাতেও ছিল প্যাঁচপেঁচে গরম। রবিবার ভোরবেলাও অস্বস্তি বজদায় ছিল। তবে বেলা বাড়তেই স্বস্তি। সকাল ৭টার পর থেকেই শহরের বিভিন্ন অংশে শুরু হয়েছে হালকা বৃষ্টি। যার জেরে সামান্য কমেছে উত্তাপ। তবে আবহাওয়া দপ্তরের উপর ভরসা রাখলে একে বড় জোর ট্রিজার বলা চলে। পুরো সিনেমা আসছে নতুন সপ্তাহেই!

Advertisement

রবিবার সকালের হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, হালকা বৃষ্টির পাশাপাশি আজ শহর কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বজ্রপাত-সহ বৃষ্টিপাতও হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ডিগ্রি ও ২৮ ডিগ্রির আশেপাশে। গতকাল, শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ২.২ ডিগ্রি বেশি।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যে আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গল ও বুধবার আরও কয়েকটি জেলায় শুরু হবে ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এই ক’দিনে। বৃহস্পতি ও শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ