Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

সাম্বা জ্বরে শহর, থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা

মেসিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে ব্রাজিল বনাম ভারত ম্যাচে নিরাপত্তায় ফাঁক রাখতে নারাজ প্রশাসন। ফিফার গাইডলাইন মেনে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সাম্বা জ্বরে শহর, থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা
  • ২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেসিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে ব্রাজিল বনাম ভারত ম্যাচে নিরাপত্তায় ফাঁক রাখতে নারাজ প্রশাসন। ফিফার গাইডলাইন মেনে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এই প্রসঙ্গে বিধাননগরের পুলিশ কমিশনার রাঠোর অমিতকুমার ভারত জানান, ‘ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হবে। জলের বোতল, ছাতা, দেশলাই, সিগারেট, লেজার লাইট, ফ্লেক্স, ব্যানার, বাজি, অস্ত্র নিয়ে প্রবেশ করা যাবে না। ট্রাফিক ব্যবস্থা নিয়েও আমরা পরিকল্পনা করছি।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ