নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সময় এগানোর সঙ্গে সঙ্গে ভবানী ভবনে বাড়ছে উদ্বেগ। বিধানসভায় সই জাল কাণ্ডে আজ রবিবার ফের সিআইডি জেরার মুখোমুখি হয়েছেন ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সময় ১২ টার আগেই এদিন ভবানী ভবনে এসে পোঁছন তিনি। ঘড়ির কাঁটায় তখন ১১টা ৫০ মিনিট ঠিক সেই সময়েই সিআইডির সদর দপ্তরে প্রবেশ করে অভিষেকের গাড়ি। প্রথমে তিনি রিসেপশনের দিকে যান। এরপর সেইখানে নিজের পরিচয়পত্র দেখিয়ে হাজিরার খাতায় সই করার পর সিআইডি দফতরে প্রবেশ করেন অভিষেক। তাঁর হাজিরাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভবানী ভবন চত্বরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ভবানী ভবনে নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও রয়েছে র্যাফও।



