Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পেতে আরজি সিআইডির, মঞ্জুর করল আদালত

ডিজে মামলায় ডায়মন্ডহারবারের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে সিআইডির আবেদন মঞ্জুর করল বিধাননগর আদালত।

অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পেতে আরজি সিআইডির, মঞ্জুর করল আদালত
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিজে মামলায় ডায়মন্ডহারবারের এমপি  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে সিআইডির আবেদন মঞ্জুর করল বিধাননগর আদালত।  মঙ্গলবারই এই আরজি জানানো হয়। আদালত সূত্রের খবর, ৩০ জুন তৃণমূল সেনাপতির কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। নির্বাচনি প্রচারে অভিষেক মন্তব্য করেন, ‘ফল বেরোনোর পর এমন ডিজে বাজবে যে কান ঝালাপালা হয়ে যাবে!’ তিনি এও বলেন যে, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আমি উদার নই।’ পালাবদল হতেই তাঁর এই মন্তব্য নিয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের হয়। বিধাননগর সাইবার ক্রাইম থানার ওই কেসের তদন্ত করছে সিআইডি। অভিষেককে জেরা করা হয়েছে। ওই মন্তব্য অভিষেকই যে করেছিলেন তার তথ্য-প্রমাণ পেতে চান তদন্তকারীরা। এজন্যই তাঁর কণ্ঠস্বরের নমুনা  সংগ্রহ করবে সিআইডি। সংগৃহীত নমুনার ফরেনসিক পরীক্ষা হবে। 

Advertisement

এদিকে, চোখের চিকিৎসা করাতে সাতদিনের জন্য বিদেশ সফরের অনুমতি চান অভিষেক। মঙ্গলবার এই আরজি নিয়ে হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবীরা। এই মামলার শুনানির সম্ভাবনা চলতি সপ্তাহেই। 
অন্যদিকে, অভিষেকের ‘শ্রদ্ধার্ঘ্য’ প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। এই ব্যাপারে মঙ্গলবার বিষ্ণপুর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। অভিজিৎবাবুর দাবি, এই প্রকল্পে প্রায় ৭৬ হাজার উপভোক্তাকে আর্থিক সহায়তা দেওয়া হয়। আর বিপুল এই টাকার উৎস সন্ধান চান তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ