অকল্যান্ড: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে। চোটের কারণে টুর্নামেন্টে অনিশ্চিত পেসার লকি ফার্গুসন। আরব আমিরশাহিতে টি-২০ লিগ খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। এখনও ফিট হতে পারেননি তিনি। অভিজ্ঞ ফার্গুসন খেলতে না পারলে অসুবিধায় পড়বে কিউয়ি ব্রিগেড।
Advertisement
আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের প্রতিপক্ষ আয়োজক পাকিস্তান। হাতে মাত্র দশ দিন। তার আগে ফার্গুসন সুস্থ হতে পারবেন কিনা তা নিয়ে ঘোরতর সংশয় রয়েছে। কিউয়ি শিবির অবশ্য আশা ছাড়ছে না। শনিবার কোচ গ্যারি স্টিভ জানিয়েছেন, ‘ওর চোটের অবস্থা সংক্রান্ত রিপোর্ট ম্যানেজমেন্টের কাছে জমা পড়েছে। দলের চিকিৎসক কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার। তাঁর মতামতের উপর নির্ভর করছে ফার্গুসনের চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ। তবে আমার ধারণা, ওকে পাওয়া যাবে।’ আসলে অভিজ্ঞ পেসারকে দলে পেতে মরিয়া কিউয়ি থিঙ্কট্যাঙ্ক। কারণ উপমহাদেশের মাটিতে তাঁর বল খুবই কার্যকরী। উল্লেখ্য, ৬৫টি একদিনের ম্যাচে ৯৯টি উইকেট নিয়েছেন তিনি।
এদিকে, পাকিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রান করে তারা। সেঞ্চুরি হাঁকান গ্লেন ফিলিপস (অপরাজিত ১০৬)। অর্ধশতরান করেন ড্যারিল মিচেল (৮১) ও উইলিয়ামসন (৫৮)।