Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে ত্রিদেশীয় সিরিজ পাকিস্তানে  

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে ত্রিদেশীয় সিরিজ পাকিস্তানে
 
  • ২৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
করাচি: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নতুন করে সেজে উঠছে করাচি ও লাহোরের স্টেডিয়াম। বেড়েছে দর্শকাসন, পাল্টানো হয়েছে ফ্লাড লাইট। সেখানেই দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। লক্ষ্য এই দুই ভেন্যুর যাবতীয় প্রস্তুতি ঠিকঠাক হয়েছে কিনা তা আগাম পরীক্ষা করে নেওয়া। পাশাপাশি, বাইশ গজের আচরণ সম্পর্কেও একটা ধারণা পাওয়া যাবে। আসলে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কতটা তৈরি তা নিয়ে চর্চা চলছিল নানা মহলে। সুষ্ঠুভাবে আয়োজনের ব্যাপারে সন্দিহান ছিলেন অনেকেই। পিসিবি তাই আগেভাগে খুঁটিয়ে দেখে নিতে চাইছে সবকিছু। ৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ।
Advertisement
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। প্রত্যেক দল বিপক্ষের সঙ্গে একবার করে খেলবে লিগ পর্যায়ে। সেরা দুই দল উঠবে ফাইনালে। ১০ ও ১২ ফেব্রুয়ারি খেলবে যথাক্রমে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। এরপর চ্যাম্পিয়ন নির্ধারণের ম্যাচ হবে ১৪ ফেব্রুয়ারি করাচির ন্যাশনাল স্টেডিয়ামে। ১৯ ফেব্রুয়ারি ঢাকে কাঠি পড়বে চ্যাম্পিয়ন্স ট্রফির। আট দলের এই আসর চলবে ৯ মার্চ পর্যন্ত। ভারত অবশ্য পাকিস্তানে খেলতে যাবে না। রোহিত শর্মারা গ্রুপের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। টিম ইন্ডিয়ার অগ্রগতি জারি থাকলে সেমি-ফাইনাল, ফাইনালও হবে মরু শহরে।
Advertisement
সম্পর্কিত সংবাদ