বেঙ্গালুরু: সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের ফাইনালে মধ্যপ্রদেশকে ৫ উইকেটে হারাল মুম্বই। টস হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৭৪ রান তোলে মধ্যপ্রদেশ। ক্যাপ্টেন রজত পাতিদার ৮১ রানে অপরাজিত থাকেন। জবাবে ১৭.৫ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছয় মুম্বই। দলের হয়ে সবচেয়ে বেশি রান সূর্যকুমার যাদবের (৪৮)। ৩৬ রান ও একটি উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা সূর্যাংশ সেডগে।