ব্রিসবেন: ভারত এবং জয়ের মধ্যে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। সেই হতাশার সঙ্গে যুক্ত হল চোটের জোড়া ধাক্কা। জশ হ্যাজলউডের পর ট্রাভিস হেড। চোটের তালিকায় নাম লেখালেন আরও এক অস্ট্রেলিয়ান ক্রিকেটার। কুঁচকিতে টান লেগেছে অজি ব্যাটসম্যানের। ফলে বক্সিং-ডে টেস্টের আগে তাঁকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে হেড জানিয়েছেন, সুস্থ হয়ে চতুর্থ ম্যাচে মাঠে নামবেন তিনি।
Advertisement
প্রথম ইনিংসে ১৫২ রানের ঝকঝকে ইনিংসের সুবাদে ম্যাচের সেরা হয়েছেন হেড। তবে দ্বিতীয় ইনিংসে ব্যর্থ তিনি। মাত্র ১৭ রানেই বাইশ গজ ছাড়তে হয় তাঁকে। ব্যাটিংয়ের সময় চোটের কারণে বেশ অস্বস্তিতে পড়েন হেড।



