Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

চোটের কারণে রঞ্জি ট্রফি খেলবেন না কোহলি এবং রাহুল

চোটের কারণে রঞ্জি ট্রফি খেলবেন না কোহলি এবং রাহুল
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি, ১৮ জানুয়ারি: আশঙ্কাই সত্যি হল। চোটের কারণে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে পারবেন না বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। ইতিমধ্যেই তাঁরা ভারতীয় ক্রিকেট বোর্ডকে এ কথা জানিয়ে দিয়েছেন। রঞ্জির পরবর্তী ম্যাচ শুরু হবে ৩০ জানুয়ারি থেকে। চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। সেখানে কোহলি এবং রাহুল খেলবেন কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
Advertisement
অস্ট্রেলিয়া সফরে কোহলির ঘাড়ে চোট লাগার খবর প্রকাশ্যে এসেছে শুক্রবার। জানা গিয়েছে, ডনের দেশে এই চোটের পরিচর্যা করতে হয়েছিল ফিজিওকে। এমনকী, ইনজেকশনও নেন তিনি। ২৩ জানুয়ারি রাজকোটে হতে চলা ম্যাচের জন্য দিল্লির ২২ জনের প্রাথমিক স্কোয়াডে কোহলির নাম ছিল। কিন্তু চোটের কারণে আর ওই ম্যাচ খেলতে পারবেন না তিনি। কর্নাটকের হয়ে পঞ্জাবের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না। অন্যদিকে, রাহুলের চোট রয়েছে কনুইয়ে। কর্নাটকের হয়ে পঞ্জাবের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। বেঙ্গালুরুতে হওয়ার কথা ছিল এই ম্যাচ। ৬ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হবে এক দিনের সিরিজ। সেখানেও তাঁদের যোগদান নিয়ে রয়েছে প্রশ্ন।
Advertisement
সম্পর্কিত সংবাদ