ওমান: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলে চূর্ণ করে জুনিয়র এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন ভারত। একাই চার গোল করে ম্যাচের নায়ক আরাজিৎ হুন্ডাল। এই নিয়ে টানা তৃতীয়বার জুনিয়র এশিয়া কাপ ঘরে তুলল ভারত। বুধবার ফাইনালে কার্যত হুন্ডালের কাছেই বশ মানে পাকিস্তান। ম্যাচের ৪, ১৮, ৪৭ ও ৫৪ মিনিটে বিপক্ষের জাল কাঁপান পাঞ্জাবের প্রতিভাবান এই হকি খেলোয়াড়। ১-৩ ব্যবধানে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি পাক দল। একটা সময় সমতায়ও ফিরেছিল তারা। কিন্তু হুন্ডালের স্টিক ওয়ার্কে শেষ কোয়ার্টারে বাজিমাত করে ভারত।



