নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্তোষ ট্রফি ঘিরে চরম অব্যবস্থা। ক্ষোভে ফুটছে বাংলা দল। মূলপর্বে শনিবার সঞ্জয় সেনের দলের প্রতিপক্ষ জম্মু ও কাশ্মীর। ম্যাচের আগের দিন ঠিকঠাক অনুশীলনই করাতে পারলেন না বাংলার কোচ। নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর টিম বাস পৌঁছয় বাংলার হোটেলে। লবিতে অপেক্ষা করে ততক্ষণে ক্লান্ত গোটা দল। এখানেই শেষ নয়। নাইন আ সাইড মাঠে কোনওরকমে গা ঘামায় বাংলা। প্র্যাকটিসের পর সামান্য বরফও জোগাতে ব্যর্থ আয়োজকরা। রাগে গজরাচ্ছেন সঞ্জয়। ফোন করে অভিযোগ জানান আইএফএ সচিবকে।
Advertisement
সন্তোষ ট্রফিতে কঠিন গ্রুপে রয়েছে বাংলা দল। মণিপুর, সার্ভিসেস, তেলেঙ্গানা, রাজস্থানের মতো কঠিন প্রতিপক্ষ চ্যালেঞ্জ ছুড়তে তৈরি। কিন্তু মাঠে নামার আগেই সব পরিকল্পনা চৌপাট। শনিবার ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়।



