Bartaman Logo
৩ জুলাই, ২০২৬

চোকসির প্রত্যর্পণ, সক্রিয় বিদেশ মন্ত্রক

ব্যাঙ্ক ঋণ প্রতারণা মামলায় অভিযুক্ত হীরে ব্যবসায়ী মেহুল চোকসিকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। এব্যাপারে বেলজিয়ামের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।

চোকসির প্রত্যর্পণ, সক্রিয় বিদেশ মন্ত্রক
  • ১৮ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: ব্যাঙ্ক ঋণ প্রতারণা মামলায় অভিযুক্ত হীরে ব্যবসায়ী মেহুল চোকসিকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। এব্যাপারে বেলজিয়ামের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। শুধু তাই নয়, তাঁকে দেশে ফেরাতে ইডি, সিবিআইয়ের একটি দলও বেলজিয়াম যাচ্ছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, চোকসিকে প্রত্যর্পণের জন্য বেলজিয়ামকে অনুরোধ জানানো হয়েছিল। এরপরই তাঁকে গ্রেপ্তার করে সেদেশের পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ