Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চিনতে না পারায় গম্ভীরের সহকারীকে আটকাল পুলিস

চিনতে না পারায় গম্ভীরের সহকারীকে আটকাল পুলিস
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নাগপুর: টিম ইন্ডিয়ার হোটেল তো নয় যেন দুর্গ! নিরাপত্তার কড়াকড়িতে মাছিটিও গলবার উপায় নেই। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে পুরো হোটেল ঘিরে রয়েছেন নিরাপত্তাকর্মীরা। আর সেই নিরাপত্তার জালেই আটকে গেলেন ভারতীয় দলের থ্রো-ডাউন স্পেশালিস্ট রঘু। পুলিসই হোটেলের প্রবেশপথে থামিয়ে দেয় তাঁকে। সেই সময় কাঁধে ব্যাগ নিয়ে টিমবাস থেকে নেমে হোটেলের দিকে যাচ্ছিলেন ভারতের এই সাপোর্ট স্টাফ। কিন্তু পুলিস চিনতে পারেনি রঘুকে। তাঁকে একজন ক্রিকেটপ্রেমী বা ভক্ত ভেবেই ঘিরে ধরে পুলিস। রঘু অবশ্য দীর্ঘক্ষণ ধরে বোঝান পুলিসদের। একসময় তাতে কাজ হয়। এরপর হাসি মুখেই দলের সঙ্গে যোগ দিয়ে হোটেলে প্রবেশ করেন তিনি। তবে রঘুকে আটকানোর ভিডিও ভাইরাল হয়ে ওঠে নেটদুনিয়ায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ