Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

চেন্নাইয়ানকে হারাল কেরল

চেন্নাইয়ানকে হারাল কেরল
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাঠগড়ায় উইলিয়াম জর্ডন গিল। কলম্বিয়ার ফুটবলারের মারাত্মক ভুলের খেসারত দিল চেন্নাইয়ান এফসি। ম্যাচের ৩৭ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারকে অহেতুক ফাউল করে লাল কার্ড দেখন উইলিয়াম। তখন এক গোলে পিছিয়ে চেন্নাইয়ান। এরপর সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে আরও জাঁকিয়ে বসে কেরল ব্লাস্টার্স। ৩-১ গোলে ম্যাচ জিতে তালিকায় অষ্টম স্থানে উঠে এল কেরল (২৪ পয়েন্ট)। তৃতীয় মিনিটে দলকে লিড এনে দেন গিমেনেজ (১-০)। দ্বিতীয় গোল করুই সিংয়ের (২-০)। বিরতির পর ব্যবধান বাড়ান পেফরা (৩-০)। অন্তিম লগ্নে চেন্নাইয়ানের সান্ত্বনা গোলটি ভিন্সি ব্যারেটোর।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ