মুম্বই: চলতি মরশুমের শুরুটা মোটেই ভালো হয়নি মুম্বই সিটি এফসি’র। প্রথম পাঁচ ম্যাচে মাত্র একটি জয়ের মুখ দেখেছিল গতবারের চ্যাম্পিয়নরা। তবে সেই ধাক্কা কাটিয়ে ক্রমশ ছন্দে ফিরছে পিটার ক্র্যাটকির ছেলেরা। শনিবার ঘরের মাঠে চেন্নাইয়ান এফসি’কে ১-০ গোলে হারিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে উঠে এলেন লালিয়ানজুয়ালা ছাংতেরা। উল্লেখ্য, শেষ চার ম্যাচে এটি তাঁদের তৃতীয় জয়। অষ্টম মিনিটে মুম্বইকে এগিয়ে দেন নিকোস কারেলিস। ম্যাচে পিছিয়ে পড়ে লড়াইয়ে ফেরার মরিয়া চেষ্টা চালায় আওয়েন কোয়েলের ছেলেরা। প্রথমার্ধের শেষলগ্নে অফ-সাইডের কারণে বাতিল হয় চিমার গোল। পাশাপাশি, দ্বিতীয়ার্ধের শুরুতে ইরফানের হেড ক্রসবারে ধাক্কা খায়। এই জয়ের সুবাদে ১২ ম্যাচে মুম্বইয়ের পয়েন্ট পৌঁছল ২০ পয়েন্ট। আর হেরে ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে রইল চেন্নাইয়ান।



