Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬

আরো বিপাকে খুলি ফাটানোর দাবি করা সেই ‘গোরক্ষক’, এবার পুলিশে এক কেন্দ্রীয় মন্ত্রী

আরও বিপাকে স্বতন্ত্র ভরদ্বাজ। স্বঘোষিত এই ‘গোরক্ষক’ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের পাশ থেকে ‘সরে গেলেন’ কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান।

আরো বিপাকে খুলি ফাটানোর দাবি করা সেই ‘গোরক্ষক’, এবার পুলিশে এক কেন্দ্রীয় মন্ত্রী
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৩
Prefer us on Google

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর: আরও বিপাকে স্বতন্ত্র ভরদ্বাজ। স্বঘোষিত এই ‘গোরক্ষক’ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের পাশ থেকে ‘সরে গেলেন’ কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। শুধু তাই নয়, স্বতন্ত্রর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

Advertisement

এনডিএ-র অন্যতম শরিক এলজেপি (রামলিবাস)। সেই দলের প্রধান চিরাগ। মোদি মন্ত্রিসভায় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের দায়িত্ব তাঁর কাঁধে। বিতর্কিত পডকাস্ট সাক্ষাৎকারে চিরাগেরও নাম উল্লেখ করেছেন স্বতন্ত্র। দাবি করেন, এই কেন্দ্রীয় মন্ত্রীর আশীর্বাদের হাত তাঁর মাথায় আছে। শুধু তাই নয়, দু’জনের একটি ছবিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। যার জেরে স্বভাবতই প্রবল অস্বস্তিতে মোদি সরকারের এই মন্ত্রী। এনিয়ে সরব হয়েছে বিরোধীরাও।
এই অবস্থায় বেগতিক বুঝে সোজা পুলিশের দ্বারস্থ হয়েছেন চিরাগ। অভিযোগ, স্বতন্ত্র তাঁর নামের অপব্যবহার করেছে। তাঁর বা তাঁর দল এলজেপি (রামলিবাস)-এর সঙ্গে এই স্বঘোষিত ‘গোরক্ষক’ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের কোনো লেনাদেনা নেই। পাশাপাশি সিজেপি আন্দোলনে অংশগ্রহণকারীদের পাশে থাকার বার্তাও দিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ