Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দু’দফায় বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার

নিউ গড়িয়া-বিমানবন্দর রুটে মেট্রোর কাজের জন্য দু’দফায় চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ থাকবে। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রথম দফায় আগামী ২৬ জুন শুক্রবার রাত ৮টা থেকে ২৯ জুন সোমবার সকাল ৮টা পর্যন্ত ফ্লাইওভার বন্ধ থাকবে।

দু’দফায় বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউ গড়িয়া-বিমানবন্দর রুটে মেট্রোর কাজের জন্য দু’দফায় চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ থাকবে। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রথম দফায় আগামী ২৬ জুন শুক্রবার রাত ৮টা থেকে ২৯ জুন সোমবার সকাল ৮টা পর্যন্ত ফ্লাইওভার বন্ধ থাকবে। দ্বিতীয় দফায় ৩ জুলাই শুক্রবার রাত ৮টা থেকে ৬ জুলাই সোমবার সকাল ৮টা পর্যন্ত চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ থাকবে। 

Advertisement

কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, সল্টলেকের সুকান্তনগর এলাকায় নিউ গড়িয়া-বিমানবন্দর রুটে মেট্রোর অসমাপ্ত কাজ শেষ করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ফ্লাইওভার বন্ধ রাখা হচ্ছে। সেই সময় কলকাতা ট্রাফিক পুলিশ যান নিয়ন্ত্রণ করবে। চিংড়িঘাটা ফ্লাইওভার হয়ে সল্টলেক বা নিউটাউনগামী যানবাহন ঘুরপথে বেলেঘাটা মেন রোড-ইএম বাইপাস-ব্রডওয়ে হয়ে সল্টলেক বা নিউ টাউনে যেতে হবে। 
উল্লেখ্য, প্রথম ধাপে ৩২৫ নম্বর এবং ৩২৬ নম্বর পিলার জোড়ার কাজ হবে। দ্বিতীয় ধাপে ৩২৬ নম্বর এবং ৩২৭ নম্বর পিলার জোড়া হবে। এই কাজ শেষ হলে, চিংড়িঘাটায় গত ১৮ মাস ধরে থমকে থাকা বহু প্রতীক্ষিত ৩৬৬ মিটার অংশের কাজ কার্যত শেষ হয়ে যাবে। তারপর অবশ্য ওই অংশে লাইন পাতা এবং বিদ্যুৎ সংযোগের কাজ বাকি থাকবে। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর, চিংড়িঘাটায় থমকে থাকা কাজ দ্রুত গতিতে চলছে। সেক্ষেত্রে দুর্গাপুজো বা কালীপুজোর আগে এই রুটে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালাতে 
বাধা থাকবে না। বর্তমানে এই রুটে নিউ গড়িয়া থেকে বর্তমান ভবন বা বেলেঘাটা স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ