নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শুক্রবার রাত ৮টার পর চিংড়িঘাটায় সল্টলেকমুখী ফ্লাইওভারে যান চলাচল বন্ধ করা হবে। সোমবার সকাল ৮টা পর্যন্ত তা বন্ধ থাকবে। তারপর খুলে দেওয়া হবে যানবাহন চলাচলের জন্য। বৃহস্পতিবার এই মর্মে লালবাজারের ট্রাফিক বিভাগ নির্দেশিকা প্রকাশ করেছে। অরেঞ্জ লাইন মেট্রো (নিউ গড়িয়া-বিমানবন্দর) রুটে চিংড়িঘাটায় পিলার সংযোগের কাজের জন্য চিংড়িঘাটা ফ্লাইওভারে যান চলাচল বন্ধ করছে লালবাজার।



