Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মেট্রোর কাজে বন্ধ চিংড়িঘাটা ফ্লাইওভার, যানজট বাইপাসে

মেট্রোর কাজের জন্য শুক্রবার রাত থেকে বন্ধ চিংড়িঘাটা ফ্লাইওভার। শনিবার দুপুরের পর এর প্রভাব পড়ে বাইপাসের যান চলাচলের উপর। প্রবল যানজটের কবলে পড়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বাইপাস।

মেট্রোর কাজে বন্ধ চিংড়িঘাটা ফ্লাইওভার, যানজট বাইপাসে
  • ২৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেট্রোর কাজের জন্য শুক্রবার রাত থেকে বন্ধ চিংড়িঘাটা ফ্লাইওভার। শনিবার দুপুরের পর এর প্রভাব পড়ে বাইপাসের যান চলাচলের উপর। প্রবল যানজটের কবলে পড়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বাইপাস।

Advertisement

কলকাতা ট্রাফিক পুলিশের এক সূত্র জানিয়েছে, প্রতিদিন চিংড়িঘাটা ফ্লাইওভার দিয়ে বিপুল সংখ্যক গাড়ি চলাচল করে। ফ্লাইওভার বন্ধ বলে গাড়িগুলিকে ঘুরপথে বেলেঘাটা মেন রোড-ই এম বাইপাস-ব্রডওয়ে দিয়ে সল্টলেক বা নিউটাউনে পাঠানো হচ্ছে। সে কারণে বাইপাসের রুবিগামী লেনে যানবাহনের গতি যাচ্ছে থমকে। এর প্রভাব পড়েছে যান চলাচলে। এর জেরেই হচ্ছে যানজট।
এর পাশাপাশি শনিবার দুপুর সোয়া একটা নাগাদ গ্রিন চ্যানেলের মাধ্যমে বাইপাসের এক নামকরা বেসরকারি হাসপাতাল থেকে আলিপুর কমান্ড হাসপাতাল এবং কালিকাপুরের একটি বেসরকারি হাসপাতালে কিডনি পাঠানো হয়েছে। এর জেরে দিনের ব্যস্ত সময় মা ফ্লাইওভার এবং বাইপাসের বড়ো অংশে যান চলাচল থমকে যায়। ট্রাফিক পুলিশ জানিয়েছে, বিয়ের তিথি থাকলে বাইপাসে গাড়ি চলাচল এক ধাক্কায় অনেক বেড়ে যায়। শনিবার বিয়ের তিথি ছিল। তার রেশও পড়েছে রাস্তায়।
প্রথম দফায় শুক্রবার রাত থেকে সল্টলেকের সুকান্তনগরে মেট্রোর ৩২৫ এবং ৩২৬ নম্বর পিলার জোড়ার কাজ চলছে। সব ঠিক থাকলে সোমবার সকাল ছ’টার পর ফ্লাইওভার খুলে দেওয়া হবে। এরপর দ্বিতীয় ধাপে ৩ জুলাই, শুক্রবার রাত ৮টা থেকে ৬ জুলাই, সোমবার সকাল ৮টা পর্যন্ত চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ রাখা হবে। সে কাজ শেষ হলে চিংড়িঘাটাতে গত ১৮ মাস ধরে থমকে থাকা ৩৬৬ মিটার অংশের কাজ শেষ হবে। তারপর নিউ গড়িয়া থেকে সল্টলেকের সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচলে বাধা থাকবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ