Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো রুটের শেষ পর্যায়ের কাজের জন্য বন্ধ চিংড়িঘাটা ফ্লাইওভার

নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো রুটের কাজের জন্য চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ। ১৩ জুলাই পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। বিস্তারিত জানুন।

নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো রুটের শেষ পর্যায়ের কাজের জন্য বন্ধ চিংড়িঘাটা ফ্লাইওভার
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো রুটে (অরেঞ্জ লাইন) কাজের জন্য শুক্রবার রাত ৯টা থেকে চিংড়িঘাটা ফ্লাইওভার পুরোপুরি বন্ধ করে দিল কলকাতা ট্রাফিক পুলিশ। সোমবার, অর্থাৎ ১৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত এই ফ্লাইওভার বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, সল্টলেকের সুকান্তনগর এলাকায় এই মেট্রো রুটের শেষ পর্যায়ের কাজ চলছে। এই পর্যায়ে ৩২৬ ও ৩২৭ নম্বর পিলার জোড়ার কাজ হবে। মূলত, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে চিংড়িঘাটা ফ্লাইওভার দিয়ে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এর ফলে চিংড়িঘাটা ফ্লাইওভার দিয়ে চলাচলকারী উত্তরমুখী যানবাহনকে বেলেঘাটা মেইন রোড, বাইপাস-ব্রডওয়ে হয়ে যেতে হবে। এই কাজ শেষ হলে চিংড়িঘাটাতে মেট্রোর অবশিষ্ট ৩৬৬ মিটার অংশের কাজ শেষ হবে। এই কাজই প্রায় ১৮ মাস ধরে থমকেছিল। কাজ হয়ে গেলে সল্টলেক সেক্টর ফাইভ স্টেশন পর্যন্ত মেট্রো চালাতে আর কোনো বাধা থাকবে না। তবে তার আগে লাইন পাতা, সিগন্যালিং এবং বিদ্যুৎ সংযোগের কাজ শেষ করতে হবে। সব ঠিক থাকলে, পুজো বা দীপাবলির আগেই এই রুট মেট্রো চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে। সল্টলেক, নিউ টাউনের বাসিন্দাসহ হাজার হাজার অফিসযাত্রী উপকৃত হবেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ