Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চীনা রেকের ব্রেক সমস্যা, ক্ষুদিরামগামী মেট্রো বন্ধ ৪৫ মিনিট

হোলি উপলক্ষ্যে বুধবার শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রুটে সারাদিনে ৭৮টি মেট্রো পরিষেবা কম ছিল। তার উপর যান্ত্রিক ত্রুটিতে ভরসন্ধ্যার ব্যস্ত সময়ে ৪৫ মিনিট দক্ষিণেশ্বর থেকে ডাউন লাইনে শহিদ ক্ষুদিরামগামী মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ থাকে। যার ফলে বিস্তর সমস্যায় পড়তে হয় বাড়িমুখী জনতাকে।

চীনা রেকের ব্রেক সমস্যা, ক্ষুদিরামগামী মেট্রো বন্ধ ৪৫ মিনিট
  • ৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হোলি উপলক্ষ্যে বুধবার শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রুটে সারাদিনে ৭৮টি মেট্রো পরিষেবা কম ছিল। তার উপর যান্ত্রিক ত্রুটিতে ভরসন্ধ্যার ব্যস্ত সময়ে ৪৫ মিনিট দক্ষিণেশ্বর থেকে ডাউন লাইনে শহিদ ক্ষুদিরামগামী মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ থাকে। যার ফলে বিস্তর সমস্যায় পড়তে হয় বাড়িমুখী জনতাকে। 

Advertisement

ঘটনার সূত্রপাত এদিন সন্ধ্যা ৭টা ৮ মিনিট নাগাদ। দমদম থেকে যাত্রীবোঝাই একটি চীনা রেকের ব্রেকে সমস্যা ধরা পড়ে। প্ল্যাটফর্মে ঢোকার মুখে ব্রেক ঠিকঠাক কাজ করছিল না। খবর যায় কন্ট্রোলে। সেখান থেকে মেট্রো চালককে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার বার্তাই দেওয়া হয়। সেই মতো বেলগাছিয়াতে পৌঁছে ব্রেকে আরও চাপ পড়ে। কিন্তু এই স্টেশন থেকে রেক ঘোরানোর কোনো পরিকাঠামো নেই। তাই কোনোরকমে গিরিশ পার্কে রেক নিয়ে গিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। আচমকা এই ঘটনায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ পর খালি রেক উলটোদিকে ঘুরিয়ে নোয়াপাড়ায় নিয়ে যাওয়া হয়। এই প্রক্রিয়া চলাকালীন ডাউন লাইনে মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ রাখতে হয়। চূড়ান্ত নাকান হল যাত্রীরা। সন্ধ্যা ৭টা ৫৩ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ