Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

এবার হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা করল চীন!

হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক সফল বিস্ফোরণ ঘটিয়ে গোটা বিশ্বকে চমকে দিল চীন। এটি পারমাণবিক বোমা নয়। তবে আরও অনেক বেশি শক্তিশালী।

এবার হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা করল চীন!
  • ২৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেজিং: হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক সফল বিস্ফোরণ ঘটিয়ে গোটা বিশ্বকে চমকে দিল চীন। এটি পারমাণবিক বোমা নয়। তবে আরও অনেক বেশি শক্তিশালী। সেদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশনের ৭০৫ পিসার্চ ইনস্টিটিউট এই বোমাটি তৈরি করেছে। যার ওজন মাত্র ২ কেজি। আর চেনা হাইড্রোজেন বোমার তুলনায় এটি অনেকটাই আলাদা। বোমাটিতে পারমাণবিক উপাদানের বদলে ম্যাগনেসিয়াম হাইড্রাইড ব্যবহার করা হয়েছে। এই উপাদানটি বিপুল পরিমাণ হাইড্রোজেন জমা রাখতে পারে। আরও জানা গিয়েছে, এই বস্তুটি দুই সেকেন্ডেরও বেশি সময় ধরে ১ হাজার সেন্টিগ্রেটের বেশি তাপ উৎপন্ন করে। হাইড্রোজেন বোমার জন্য ব্যবহৃত টিএনটি বিস্ফোরকের চেয়ে এটি ১৫ গুণ বেশি শক্তিশালী। পরীক্ষামূলক এই সফল পরীক্ষার পর চীন সামরিক শক্তিতে আরও এক ধাপ এগিয়ে গেল বলেই মত বিশেষজ্ঞদের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ