Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬

প্যান্টে প্রস্রাব খুদের, গোপনাঙ্গে ছ্যাঁকা শিক্ষিকার

মাত্র ৫ বছর বয়স। প্লে স্কুলের পড়ুয়া। প্যান্টে প্রস্রাব করে ফেলেছিল। অপরাধ এটুকুই। তাতেই মেজাজ বিগড়ে যায় শিক্ষিকার। অভিযোগ, ছুরি গরম করে ওই খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা দেন তিনি।

প্যান্টে প্রস্রাব খুদের, গোপনাঙ্গে ছ্যাঁকা শিক্ষিকার
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: মাত্র ৫ বছর বয়স। প্লে স্কুলের পড়ুয়া। প্যান্টে প্রস্রাব করে ফেলেছিল। অপরাধ এটুকুই। তাতেই মেজাজ বিগড়ে যায় শিক্ষিকার। অভিযোগ, ছুরি গরম করে ওই খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা দেন তিনি। উত্তরপ্রদেশের বারাণসীর ঘটনা। পরবর্তী সময়ে আক্রান্তের পরিবারকে সাহায্য করার বদলে লাগাতার হুমকি দিতে থাকেন স্কুলের প্রিন্সিপাল। ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানার দ্বারস্থ হয়েছে শিশুর পরিবার। বিষয়টি সামনে আসতেই সরব অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত শিক্ষিকার কঠোর শাস্তি দাবি করেছেন তাঁরা।

Advertisement

গত ২৪ জুলাই বারাণসীর সেরেনি সোনি প্লে স্কুলের ওই পড়ুয়া ওয়াশরুমে যেতে চেয়েছিল। কিন্তু শিক্ষিকা অনুমতি দেননি। শেষপর্যন্ত প্যান্টেই প্রস্রাব করে ফেলে খুদে। তা দেখে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন শিক্ষিকা। টানতে টানতে তাকে অন্য ঘরে নিয়ে যান। গ্যাস জ্বালিয়ে একটি ছুরি গরম করে শিশুর গোপনাঙ্গে ছ্যাঁকা দেন। বাড়ি ফিরে বাবা-মাকে সবটা জানায় ছোট্ট পড়ুয়া। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ