Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাড়াটিয়ার শিশুকে ধর্ষণের দায়ে বাড়িওয়ালার ছেলে দোষী সাব্যস্ত

ভাড়াটিয়ার চার বছরের শিশুকন্যাকে ধর্ষণের দায়ে বাড়িওয়ালার ছেলেকে দোষী সাব্যস্ত করল আদালত। আসামির নাম রাজু মণ্ডল (২৫)।

ভাড়াটিয়ার শিশুকে ধর্ষণের দায়ে বাড়িওয়ালার ছেলে দোষী সাব্যস্ত
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাড়াটিয়ার চার বছরের শিশুকন্যাকে ধর্ষণের দায়ে বাড়িওয়ালার ছেলেকে দোষী সাব্যস্ত করল আদালত। আসামির নাম রাজু মণ্ডল (২৫)। সোমবার আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক রিম্পা রায় জেল হেফাজতে থাকা ওই যুবককে পকসো আইনে দোষী সাব্যস্ত করেন। আজ, মঙ্গলবার সাজা ঘোষণা হওয়ার কথা।

Advertisement

মামলার বিশেষ সরকারি আইনজীবী নন্দিতা চৌধুরী সাংবাদিকদের বলেন, ২০২০ সালের ১ এপ্রিল কলকাতার পঞ্চসায়র থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল। ঘটনার দিন দুপুরে শিশুটির মা কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে ওই যুবক শিশুটিকে ঘরে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। বিষয়টি না বলার জন্য তাকে খাবারের টোপ দেওয়া হয়। কিন্তু পরে ওই শিশুকন্যা ঘরে গিয়ে কান্নাকাটি করলে তার মা বিষয়টি বুঝতে পেরে থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। তদন্ত শেষ করে তদন্তকারী পুলিস অফিসার সায়ন বিশ্বাস আদালতে চার্জশিট পেশ করেন। শিশুটি আলিপুরের এক বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি পেশ করে। পাশাপাশি তার মেডিকো লিগ্যাল পরীক্ষা করানো হয়। মামলায় সাক্ষ্য দেন মোট আটজন। দীর্ঘ শুনানি শেষে এদিন বিচারক অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করেন। অভিযুক্ত আদালতে বলে, ‘তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। সে কোনওভাবেই জড়িত নয়।’ সরকারি কৌঁসুলি বলেন, ‘একটি শিশুকে যেভাবে যৌন নির্যাতন করা হয়েছে, তা দুঃখজনক। আমরা কড়া সাজার দাবি জানিয়েছি। আদালতে দোষী সাব্যস্ত করায় আমরা খুশি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ