Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬

গাজিয়াবাদে শিশুকে ধর্ষণ করে খুন

সাত বছরের শিশুকে ধর্ষণ করে খুন। শনিবার ভোরে গাজিয়াবাদের রাজনগর এক্সটেনশন এলাকার একটি নির্মীয়মাণ মলের বেসমেন্ট থেকে উদ্ধার হয় শিশুর মরদেহ।

গাজিয়াবাদে শিশুকে ধর্ষণ করে খুন
  • ১২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গাজিয়াবাদ: সাত বছরের শিশুকে ধর্ষণ করে খুন। শনিবার ভোরে গাজিয়াবাদের রাজনগর এক্সটেনশন এলাকার একটি নির্মীয়মাণ মলের বেসমেন্ট থেকে উদ্ধার হয় শিশুর মরদেহ। জানা গিয়েছে, ওই শিশুর অভিভাবক বিহারের বাসিন্দা। পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন তাঁরা। গত কয়েক বছর ধরে ওই নির্মীয়মাণ মলের কাছেই একটি অস্থায়ী ঝুপড়িতে থাকতেন তাঁরা। শনিবার রাত ১টা নাগাদ নন্দগ্রাম থানার পুলিশ মলের বেসমেন্টে মৃতদেহ থাকার খবর পায়। পরিবারের সদস্যদের অভিযোগ, চিপস ও কোল্ড ড্রিংকের লোভ দেখিয়ে ওই ফাঁকা জায়গায় ডেকে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। এরপর দু’জন মিলে তাকে ধর্ষণ করে। তারপর নির্মমভাবে শিশুকে খুন করে দেহ মলের দ্বিতীয় বেসমেন্টে ফেলে দেয়। শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ