Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬

আবাসনে গর্তে পড়ে মৃত্যু শিশুর

বিপদ কিছুতেই পিছু ছাড়ছে না গ্রেটার নয়ডায়। একটি আবাসনে খেলার সময় গভীর গর্তে পড়ে মৃত্যু হল ৬ বছরের শিশুর।

আবাসনে গর্তে পড়ে মৃত্যু শিশুর
  • ২৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়ডা: বিপদ কিছুতেই পিছু ছাড়ছে না গ্রেটার নয়ডায়। একটি আবাসনে খেলার সময় গভীর গর্তে পড়ে মৃত্যু হল ৬ বছরের শিশুর। গত শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার ‘কলাধাম সোসাইটি’তে। ঘটনায় আবাসন কর্তৃপক্ষ ও ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। দুর্ঘটনাস্থলে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের। পুলিশ জানিয়েছে, মৃত শিশুটির নাম অভ্যান সূর্য। ওইদিন সন্ধ্যা নাগাদ বন্ধুদের সঙ্গে সে আবাসন চত্বরে ক্রিকেট খেলছিল। এদিকে আবাসন চত্বরে বোরিংয়ের কাজের জন্য ১৫ ফুট গভীর একটি গর্ত খোঁড়া হয়েছিল। খেলতে গিয়ে শিশুটি অসতর্কতাবশত গর্তে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত শিশুর বাবা বলেছেন, জলভরা গর্তটি অত্যন্ত গভীর। সেখান থেকে কোনো শিশুর পক্ষে উঠে আসা সম্ভব নয়। 

Advertisement

এদিকে গ্রেটার নয়ডাতেই সেফটিক ট্যাংক সাফ করতে গিয়ে বড়সড় দুর্ঘটনা। ট্যাংকের মধ্যে জমে থাকা বিষাক্ত গ্যাসে মৃত্যু হয়েছে একজন সাফাইকর্মী ও এক নিরাপত্তারক্ষীর। রবিবার ঘটনাটি ঘটেছে সেক্টর ১৫০-এর একটি আবাসনে। মৃতরা হলেন শশীকান্ত শর্মা (সাফাইকর্মী) এবং আকাশ (সিকিউরিটি গার্ড)। পুলিশ জানিয়েছে, এদিন সেপটিক ট্যাংক পরিষ্কার করতে  ভিতরে নামেন শশীকান্ত।  তখন বিষাক্ত গ্যাসের তীব্র গন্ধে তিনি অচেতন হয়ে ট্যাংকের মধ্যে পড়ে যান। এরপরই শশীকান্তকে বাঁচাতে ট্যাংকের মধ্যে নেমে পড়েন নিরাপত্তারক্ষী আকাশ। কিন্তু তিনিও সংজ্ঞাহীন হয়ে নীচে পড়ে যান। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসেন স্থানীয় নলেজ থানার পুলিশ ও দমকল কর্মীরা। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত এক ঠিকাদারকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি ট্যাংকে নামার আগে কোনোপ্রকার ‘সেফটি প্রটোকল’ মানা হয়েছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ