Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ভ্যাকসিন নেওয়ার পরেই ৫৪ দিনের শিশুর মৃত্যুর অভিযোগ

ভ্যাকসিন নেওয়ার পরেই ৫৪ দিনের শিশুর মৃত্যুর অভিযোগ
  • ৭ মার্চ, ২০২৫ ১১:০৩
Prefer us on Google

ভ্যাকসিন নেওয়ার পরেই ৫৪ দিনের শিশুর মৃত্যুর অভিযোগে ফের রাজ্যে জাল ওষুধের আতঙ্ক। ৫৪ দিনের একটি শিশুকে স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার কয়েক ঘণ্টা পর মৃত্যুর অভিযোগ ঘিরে বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে লাটাগুড়ি সংলগ্ন ক্রান্তি মোড়। উত্তেজিত জনতার হাতে ক্ষতিগ্রস্ত হয় একটি সরকারি যাত্রীবাহী বাস। ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।

Advertisement
Advertisement