Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কেন্দ্রীয় প্রকল্প নিয়ে সময়সীমা বাঁধলেন মুখ্যসচিব, ১৫ দিনের মধ্যে রিপোর্ট তলব

পূর্বতন সরকারের আমলে একাধিক কেন্দ্রীয় প্রকল্প পশ্চিমবঙ্গে লাগু করতে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। রাজ্যে এখন ‘ডবল ইঞ্জিন’ সরকার। ফলে মোদি সরকারের প্রতিটি প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার।

কেন্দ্রীয় প্রকল্প নিয়ে সময়সীমা বাঁধলেন মুখ্যসচিব, ১৫ দিনের মধ্যে রিপোর্ট তলব
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্বতন সরকারের আমলে একাধিক কেন্দ্রীয় প্রকল্প পশ্চিমবঙ্গে লাগু করতে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। রাজ্যে এখন ‘ডবল ইঞ্জিন’ সরকার। ফলে মোদি সরকারের প্রতিটি প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় প্রকল্প নিয়ে প্রতিটি দপ্তরের সচিবকে গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। সেই চিঠিতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে বিশেষ গুরুত্ব দিতে হবে। যেসব প্রকল্প চালু হয়নি, তা লাগু করতে দ্রুত কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে বিভাগীয় প্রধানদের। এখানেই শেষ নয়। এই কাজ সম্পূর্ণ করে ১৫ দিনের মধ্যে নির্দিষ্ট ফর্ম্যাটে মুখ্যসচিবের দপ্তরে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে প্রত্যেক দপ্তরের প্রধানকে। 

Advertisement

ইতিমধ্যে ‘জল জীবন মিশন’ প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে লাগু হচ্ছে ‘আয়ুষ্মান ভারত’ এবং ‘পিএম শ্রী’ প্রকল্প। এছাড়াও পঞ্চায়েত, পুর ও নগরোন্নয়ন সহ অন্যান্য দপ্তরের এমন একাধিক কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত প্রকল্প আছে, যা এরাজ্যে লাগু হতে পারে। তবে প্রতিটি ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট নিয়ম রয়েছে। যা মান্য করা কিছুটা হলেও সময়সাপেক্ষ। তাই এখন থেকে পদক্ষেপ না করলে প্রকল্প রূপায়ণ অকারণে বিলম্বিত হতে পারে। রাজ্যের ‘ডবল ইঞ্জিন’ সরকার এই বিলম্ব চাইছে না। সেই কারণে কেন্দ্রের সঙ্গে আলোচনা এবং প্রাথমিক কাজ শুরুর জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ