Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোট ঘোষণার রাতেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব বদল

নির্বাচনের দিনক্ষণ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের প্রশাসনিক দুই শীর্ষপদে রদবদল। মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনাকে দায়িত্ব থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।

ভোট ঘোষণার রাতেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব বদল
  • ১৬ মার্চ, ২০২৬ ০৯:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচনের দিনক্ষণ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের প্রশাসনিক দুই শীর্ষপদে রদবদল। মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনাকে দায়িত্ব থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তীর জায়গায় আনা হল দুষ্মন্ত নারিয়ালাকে। তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব পদে ছিলেন। অন্যদিকে, স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনার পদে আনা হল সংঘমিত্রা ঘোষকে। তিনি ছিলেন নারী ও শিশুকল্যাণ দপ্তরের প্রধান সচিব। রবিবার রাতেই কমিশনের তরফে চিঠি দিয়ে একথা জানানো হয়। 

Advertisement

চিঠিতে বলা হয়েছে, আজ, সোমবার দুপুর তিনটের মধ্যে দুষ্মন্ত নারিয়ালা ও সংঘমিত্রা ঘোষকে দায়িত্ব গ্রহণ করতে হবে। পাশাপাশি, নন্দিনী চক্রবর্তী ও জগদীশ প্রসাদ মীনাকে নির্বাচন সংক্রান্ত কোনো কাজে নিয়োগ করা যাবে না। উল্লেখ্য, রবিবার বিকালে নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যে আদর্শ আচরণবিধি চালু হয়েছে। এর আগেও ভোটের আগে পুলিশকর্তা, আধিকারিকদের বদল করেছে কমিশন। কিন্তু গভীর রাতে চিঠি দিয়ে রাজ্যের প্রশাসনিক দুই শীর্ষপদে যেভাবে রদবদল হয়েছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিমত ভোট বিশেষজ্ঞদের। সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যে প্রশাসনিক পদে আরও রদবদল হতে পারে।

সম্পর্কিত সংবাদ