নীতি আয়োগের রিপোর্টে প্রকাশিত বাংলাকে বিহার বলে চালানোর ঘটনার তীব্র সমালোচনা করে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনা বাংলার মর্যাদাকে আঘাত করেছে, নীতি আয়োগের মতো সংস্থার এমন কাজ নিছক টেকনিক্যাল ভুল হতে পারে না বলেই দাবি মুখ্যমন্ত্রীর। বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের চক্রান্তের তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না নবান্ন।



