খারাপ আবহাওয়ার করণে কালিম্পংয়ে অবতরণ করতে পারল না মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম কালিম্পং সফর। সেখানে টাউন হলে আজ তাঁর প্রশাসনিক সভা করার কথা। পরে মিনি সচিবালয় উত্তরকন্যায় একটি প্রশাসনিক বৈঠক করারও কথা রয়েছে তাঁর। প্রশাসন সূত্রের খবর, বৈঠকে দার্জিলিং ও জলপাইগুড়ির জেলাশাসকরা সহ আধিকারিকরা হাজির থাকবেন।



