পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ওদের বলুন ফিরে আসতে। ওরা যদি ফিরে আসতে চায় ওদের গাড়ি করে দেব, র্যাশন কার্ড তৈরি করে দেব, ছেলে মেয়েদের স্কুল কলেজে ভর্তি করে দেব, কর্মশ্রী প্রকল্পে নাম ঢোকানো হবে।”



