Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

২২ জুলাই পশ্চিম বর্ধমান জেলার বিধায়কদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

২২ জুলাই পশ্চিম বর্ধমান জেলার বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। নতুন বিনিয়োগের প্রস্তাব এবং উন্নয়ন নিয়ে আলোচনা হবে। বিস্তারিত পড়ুন।

২২ জুলাই পশ্চিম বর্ধমান জেলার বিধায়কদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শুক্রবার মেজিয়ায় যাওয়ার জন্য অণ্ডাল বিমান বন্দরে অবতরণ করে মুখ্যমন্ত্রীর বিমান। সেখানেই তাঁকে স্বাগত জানান পশ্চিম বর্ধমান জেলা থেকে নির্বাচিত হওয়া বিধায়করা। জেলার সামগ্রিক বিষয় নিয়েও মুখ্যমন্ত্রীকে সংক্ষেপে জানান বিধায়করা। বাঁকুড়ার মতো পশ্চিম বর্ধমান জেলাতেও যে প্রায় ২০টি নতুন বিনিয়োগ প্রস্তাব এসেছে তা জানা যায়। সেখা঩নেই তিনি জানান, ২২ জুলা‌ই ঩বিধানসভায় পশ্চিম বর্ধমানের বিধায়কদের সঙ্গে তিনি বৈঠক করবেন। বিধায়কদের দাবি, সামগ্রিক উন্নয়নের পাশাপাশি মুখ্যমন্ত্রী খোঁজ নিয়েছেন শিল্পাঞ্চলে লুট বন্ধ হয়েছে কি না। 

Advertisement

দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, মুখ্যমন্ত্রী জেলার সামগ্রিক বিষয়ে খোঁজ নিয়েছেন। তিনি খোঁজ নিয়েছেন, জেলায় চুরি বন্ধ হয়েছে কি না। দুর্গাপুর পুরসভার ভোট করানো নিয়েও আলোচনা হয়েছে। ২২ জুলাই জেলার সব বিধায়কদের নিয়ে তিনি বৈঠক করবেন। দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্গাপুর ও সংলগ্ন এলাকায় ২০টি নতুন বিনিয়োগ আসতে চলেছে। আমরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি, মেজিয়ার মতো আমাদের এখানেও নতুন বিনিয়োগ তার হাত ধরেই যেন পথ চলা শুরু করে। দুর্গাপুর ও আসানসোলের উন্নয়ন প্রথম থেকেই পাখির চোখ বিজেপি সরকারের। কেন্দ্র সরকার যেমন দুর্গাপুরের জন্য বাড়তি বরাদ্দ রেখেছে, তেমনি রা঩জ্যে সেমি কন্ডাক্টর হাব, আসানসোল-দুর্গাপুরে মেট্রো রেল প্রজেক্ট রাজ্য বাজেটে উল্লেখ আছে। এই অবস্থায় অন্য জেলার অনুষ্ঠানে এসেও পশ্চিম বর্ধমানের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। তৎপর্যপূর্ণ বিষয় হল, ভোটের পরই শিল্পাঞ্চলের একাধিক জেলা থেকে বিজেপি কর্মীদের নামে তোলাবাজির অভিযোগ উঠছে। বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। সেই আবহে জেলায় এসে জেলায় চুরি বন্ধ হয়েছে কি না, খোঁজ নেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শিল্পাঞ্চলে যে নতুন সিন্ডিকেট গড়ে তোলার চেষ্টা চলছে সেই খবর কি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে! শিল্পাঞ্চলজুড়ে তা নিয়ে চর্চা শুরু হয়েছে।  অন্ডাল বিমানবন্দরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ