Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পশ্চিম বর্ধমানের বিধায়কদের নিয়ে শুক্রবার নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

পশ্চিম বর্ধমান জেলার উন্নয়নের রূপরেখা স্থির করতে শুক্রবার নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পশ্চিম বর্ধমানের বিধায়কদের নিয়ে শুক্রবার নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার উন্নয়নের রূপরেখা স্থির করতে শুক্রবার নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলায় ন’টি বিধানসভা এলাকা রয়েছে। ন’জনই বিজেপি বিধায়ক। সব বিধায়ককে নিয়েই মুখ্যমন্ত্রী বৈঠক করবেন। প্রতি বিধানসভা এলাকায় কী কাজ হচ্ছে, কী কাজ প্রয়োজন তা সবিস্তারে মুখ্যমন্ত্রী জানবেন বলে জানা গিয়েছে। তবে শুধু উন্নয়নমূলক আলোচনাই নয়, বেশ কয়েকজন বিধায়কের ‘ক্লাস’ নেবেন বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই জেলার একাধিক বিধায়কের মধ্যে মনোমালিন্যের ঘটনা সামনে আসছে। দলীয় বৈঠকেও একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। একজন অন্যজনের এলাকায় হস্তক্ষেপ করছেন বলেও অভিযোগ উঠেছে। সেইসব অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছেও গিয়েছে। তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু জেলার বিধায়কদের সঙ্গে বৈঠক নয়, লিট্টি-চোখা অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী দ্রুত বার্নপুরে আসবেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য কার্যকরী কমিটির সদস্য পবন সিংকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ