নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় ক্রীড়া দিবসে নবান্ন সভাগৃহ থেকে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল, রাজ্যের প্রতিটি জেলায় গড়ে তোলা হবে ইনডোর স্টেডিয়াম। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ছে। মূলত ব্যক্তিগত ইভেন্টে আরও বেশি করে খেলোয়াড় তুলে আনাই লক্ষ্য রাজ্য সরকারের। ২৯৪টি জেলার মধ্যে চলতি বছরেই ১০০টি’র মতো ইনডোর স্টেডিয়ামে গড়ে তোলার কাজ সম্পন্ন হবে। এছাড়া এদিন মুখ্যমন্ত্রী জানান, মেসি ইভেন্টে যে সকল ক্রীড়াপ্রেমীরা টিকিট কেটে মাঠে এসেছিলেন, তাঁদের সকলকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। এই ব্যাপারে তিনি ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছেন। এদিন একইসঙ্গে জাতীয় গেমসে সফল অ্যাথলিট ও প্যারা অ্যাথলিটদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি, ১২জনের হাতে তুলে দেওয়া হয় চাকরির নিয়োগপত্র।



