Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিশে নিয়োগে স্বচ্ছতা ফেরাতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

পুলিশে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওএমআর শিট ব্যবহার করার কথা বলেছেন তিনি।

পুলিশে নিয়োগে স্বচ্ছতা ফেরাতে নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিশে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওএমআর শিট ব্যবহার করার কথা বলেছেন তিনি। একইসঙ্গে ইন্টারভিউয়ের গুরুত্ব কমানোর উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোনো ধরনের পরীক্ষার ফি না নেওয়ার কথাও বলেছেন তিনি। সোমবার ভবানী ভবনে পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। থানার লক আপ ও থানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলেছেন শুভেন্দুবাবু। সাধারণ মানুষ যাতে ভয়মুক্ত থাকেন সেই ব্যবস্থাই করতে হবে পুলিশকে। মৌলবাদী কার্যকলাপ আটকানোর উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, জনপ্রতিনিধিদের সম্মান করবেন পুলিশ কর্মীরা। কিন্তু নিজেদের আত্মসম্মান নষ্ট করবেন না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ