Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

ছিটকে গেলেন মাধি তালাল

ছিটকে গেলেন মাধি তালাল
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাধি তালালকে নিয়ে ইস্ট বেঙ্গলের আশঙ্কাই সত্যি হল। ২০২৪-২৫ মরশুমে ফরাসি মিডিওকে পাচ্ছে না লাল-হলুদ ব্রিগেড। বৃহস্পতিবার ইমামি ইস্ট বেঙ্গলের তরফে বিবৃতি প্রকাশ করে তা জানিয়ে দেওয়া হয়। তালালের ছিটকে যাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা। চলতি মরশুমে তিনিই ছিলেন মাঝমাঠের হৃৎপিন্ড। ইস্ট বেঙ্গলের এক নম্বর প্লে-মেকার। ফলে নতুন করে ভাবতে হবে অস্কারকে। মাঝমাঠ গোছাতে হলে অবিলম্বে ভালো মানের বিদেশি প্রয়োজন। আগামী ১ জানুয়ারি ফিফার ট্রান্সফার উইন্ডো খুলছে। ফলে দ্রুত বিদেশি সই করানোর সুযোগ কাজে লাগাতে হবে টিম ম্যানেজমেন্টকে।
Advertisement
এদিকে, আগামী ২৮ ডিসেম্বর স্পেন থেকে কলকাতায় ফিরবেন সাউল ক্রেসপো। দু’সপ্তাহ রিহ্যাবের পর তিনি মাঠে ফিরতে পারবেন বলেই আশাবাদী ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট।
সম্পর্কিত সংবাদ