মেলবোর্ন: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার মিচেল মার্শ। তবে একেবারেই ফর্মে ছিলেন না তিনি। টেস্ট স্কোয়াডে জায়গা হারিয়েছিলেন। তবুও তাঁকে রাখা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। তার জন্য বিবিএল খেলে ফর্ম ফিরে পেতে চাইছিলেন অজি ক্রিকেটারটি। কিন্তু পিঠের ব্যথা তাঁর আশায় জল ঢালল।



