হায়দরাবাদ: বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ছন্দে বাংলা। চার ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ই’র শীর্ষে রয়েছে লক্ষ্মীরতন শুক্লার দল। এমন পরিস্থিতিতে হায়দরাবাদে শুক্রবার বিহারের বিরুদ্ধে নামছে বঙ্গ-ব্রিগেড। ছন্দ ধরে রাখাই লক্ষ্য সুদীপ ঘরামিদের। এই ম্যাচে ফিরছেন মহম্মদ সামি। বিজয় হাজারে ট্রফিতে চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে বাংলা। একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। ব্যাটিংয়ে ছন্দে আছেন অভিষেক পোড়েল, অনুষ্টুপ মজুমদাররা। বোলিংয়ে সামি ফেরায় বাদ পড়বেন কণিষ্ক শেঠ। তাছাড়া মুকেশ কুমার ও সায়ন ঘোষ নিয়মিত উইকেট পাচ্ছেন। পক্ষান্তরে, চার ম্যাচে মাত্র একটিতে জিতেছে বিহার। দুর্বল প্রতিপক্ষকে হারাতে অসুবিধা হওয়ার কথা নয় বঙ্গ-ব্রিগেডের।



