Bartaman Logo
২৮ জুন, ২০২৬

ক্রিকেটের সূত্রেই আলাপ চেতন ও সিয়ার, দাবি দাদার

পুনের কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে চেতন ও সিয়ার সম্পর্কের নতুন তথ্য সামনে এসেছে। কেন খুনের পরিকল্পনা? বিস্তারিত জানুন।

ক্রিকেটের সূত্রেই আলাপ চেতন ও সিয়ার, দাবি দাদার
  • ২৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুনে: যতদিন এগচ্ছে ততই একের পর এক নতুন তথ্য উঠে আসছে পুনের কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে। শুক্রবার এই মামলায় প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সিয়ার দাদা সাহিল গোয়েলকে। তদন্তকারীদের সাহিল জানিয়েছেন, ক্রিকেটের মাঠেই প্রথমবার পরিচয় হয়েছিল চেতন ও সিয়ার। এমনকি বোন বিয়েতে রাজি নয় জানতে পারলে পরিবার তা ভেঙে দিত বলেও দাবি করেছে সাহিল।

Advertisement

তদন্তকারীদের সাহিল জানিয়েছেন, চেতনের মতো তিনিও ক্রিকেট খেলেন। প্রায়ই দাদার খেলা দেখতে মাঠে যেতেন সিয়া। সেখানেই প্রথমবার চেতনের সঙ্গে পরিচয় হয়েছিল। পরে এক কমন ফ্রেন্ডের দীপাবলির পার্টিতে সেই ঘনিষ্ঠতা বাড়ে। তদন্তকারীরা জানতে পেরেছেন, বাগদানের আগে অন্যান্য বন্ধুদের সঙ্গে উদয়পুরে ঘুরতে গিয়েছিল চেতন ও সিয়া। পাঁচ দিন রাজস্থানে থেকেছিল তারা। এর আগে তদন্তকারীদের সিয়া জানিয়েছিল, বাবা-মাকে সে চেতনকে বিয়ে করতে চাওয়ার ব্যাপারে বলেছিল। যদিও সাহিল দাবি করেছেন, বোন ওই বিয়েতে খুশি নয় জানলে সেটা ভেঙে দিতেন মা-বাবা। এমনকি সিয়ার মা পুজা গোয়েলও দাবি করেছেন, কেতনকে অপছন্দের বিষয়টি পরিবারকে জানায়নি মেয়ে। শনিবার সিয়ার বাবা ও মাকেও দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।  
অন্যদিকে পুলিশ সূত্রে খবর, কেতনকে খুন করার মাধ্যমে নিজেদের জন্য কিছুটা সময় চেয়েছিলেন চেতন ও সিয়া। জেরায় সিয়া দাবি করেছে, কেতনকে বিয়ে করার চেয়ে তাঁকে খুন করা বেশি সহজ ছিল। কেতনকে খুন করে তা দুর্ঘটনা হিসেবে দেখাতে পারলে পরিবারের সম্মানহানি হতো না। পাশাপাশি অন্তত ৩ বছর পাওয়া যেত। তদন্তকারীরা জানিয়েছেন, বিয়ের জন্য ২-৩ বছর চাইছিলেন সিয়ার প্রেমিক চেতনও। সেই কারণেই তারা কেতনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ