Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্রাহকের নাম ছাপা চেকবই পরিষেবা এবার ডাকঘরেও

ডাকঘরে চেকবই পরিষেবা চালু হলেও সেখানে গ্রাহকের নাম ছাপা অক্ষরে থাকার কোনো সুযোগ ছিল না এতদিন

গ্রাহকের নাম ছাপা চেকবই পরিষেবা এবার ডাকঘরেও
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডাকঘরে চেকবই পরিষেবা চালু হলেও সেখানে গ্রাহকের নাম ছাপা অক্ষরে থাকার কোনো সুযোগ ছিল না এতদিন। এবার সেই পরিষেবা চালু করল ভারতীয় ডাক বিভাগ। তারা জানিয়েছে, গ্রাহক চাইলে ডাকঘরে নির্দিষ্ট ফর্ম পূরণ করে ওই চেকবই পাবেন। ব্যাংকের মতোই চেকবইয়ে গ্রাহকের নামের সঙ্গে থাকবে অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি। তবে এই চেকবই নেওয়ার খরচ কত, তা জানায়নি ডাকবিভাগ। বর্তমানে যদি গ্রাহক চেকবই চান, তাহলে তিনি ডাকঘরে আবেদন করেন এবং সেই চেকবইয়ের ডেলিভারিও হয় সেই ডাকঘর থেকেই। খরচ প্রতি চেক বাবদ ২ টাকা (সঙ্গে ১৮ শতাংশ জিএসটি)। মোট ১০ পাতার চেকবই ইস্যু করা হয়। দপ্তরের কর্তারা জানাচ্ছেন, গ্রাহক চাইলে পুরানো পদ্ধতিতে এই চেকবইও নিতে পারেন। আবার গ্রাহকের নাম উল্লিখিত চেকবইও মিলতে পারে। অর্থাৎ দুটি সুযোগই চালু রাখা হচ্ছে। ডাকবিভাগ জানিয়েছে, এখন ডাকঘরে এসে আবেদন করলে নতুন চেকবই পাওয়া যাবে। ডেলিভারি হবে গ্রাহকের শেষবার কেওয়াইসিতে আপডেট করা ঠিকানায়। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রথম নাম যাঁর আছে, তাঁর ঠিকানায় যাবে চেকবই। পরবর্তীকালে ইন্টারনেট বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নতুন চেকবইয়ের আবেদন জানানো যাবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ