Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

দিল্লিকে ৮ উইকেটে হারাল চেন্নাই

মঙ্গলবার কোটলায় দিল্লি ক্যাপিটালসের  বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেল মহেন্দ্র সিং ধোনি বিহীন চেন্নাই সুপার কিংস।

দিল্লিকে ৮ উইকেটে হারাল চেন্নাই
  • ৬ মে, ২০২৬ ০০:০৫
Prefer us on Google

দিল্লি, ৫ মে: মঙ্গলবার কোটলায় দিল্লি ক্যাপিটালসের  বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেল মহেন্দ্র সিং ধোনি বিহীন চেন্নাই সুপার কিংস। সেইসঙ্গে সুপার এইটের দৌড়ে আরো এক কদম এগিয়ে গেল তারা। ১০ ম্যাচে চেন্নাইয়ের সংগ্রহ দাঁড়াল ১০ পয়েন্ট। সম সংখ্যক ম্যাচে ৮ পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হল দিল্লিকে।

Advertisement

এদিন ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি। কিন্তু শেষ পর্যন্ত তা তেমন কাজে লাগল না। শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে অক্ষর প্যাটেল ব্রিগেড। রিজভি (৪০) ছাড়া দিল্লির প্রত্যেকেই ব্যাট হাতে ব্যর্থ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে তারা। 

প্রায় অর্ধেক আইপিএল অতিক্রান্ত। এখনও মাঠে নামাই হল না ধোনির। চোট আঘাতে জর্জরিত তিনি। এদিন হলুদ জার্সিধারীদের ভরসা হয়ে উঠলেন সঞ্জু স্যামসন। তাঁর চওড়া ব্যাটে ভর করে ১৫ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় নিশ্চিত করে চেন্নাই।  সঞ্জুর ব্যাট থেকে এসেছে  ৮৭ রান। ৪১ রানে শেষ পর্যন্ত  ক্রিজে ছিলেন কার্তিক শর্মা।

Advertisement
সম্পর্কিত সংবাদ