চেন্নাই, ১০মে: লখনউকে হারিয়ে ৫ উইকেটে জয়ী চেন্নাই। আজ আইপিএলের ৫৩তম ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টস। এদিন চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকের অধিনায়ক ঋতুরাজ গায়কওয়াড়। প্রথমে ব্যাট করতে নামে লখনউ। মিচেল মার্শ ১০ রানে আউট হন। ১ রানে প্যাভিলয়িনে ফেরেন নিকোলাস পুরানও। ওপেনার জশ ইংলিশ বিধ্বংসী ইনিংস খেলেন। ৩৩ বলে করেন ৮৫ রান। মারেন ৬টি ছয় এবং ১০টি চার। জেমি ওভারটনের বলে ১৫ রানে বোল্ড হন লখনউয়ের কিপার অধিনায়ক ঋষভ পন্থ। ৬ রানে রানআউট হন আইডেন মার্করাম। ১৮ রানে ফিরে যান রঘুবংশীও। হিম্মত ১৭ রানে অনশুল কম্বোজের বলে বোল্ড হন। ০ রানে রানআউট হন মহম্মদ সামি। শাহবাজ আহমেদ ২৫ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে টিম লখনউ। চেন্নাইয়ের হয়ে ওভারটন ৩টি, অনশুল ২টি এবং নূর আহমেদ ১টি উইকেট নেন।



