Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

চা দিবসে ‘চায়ে পে চর্চা’র আয়োজন

আগামী কাল, ২১ মে বিশ্ব চা দিবস। এই উপলক্ষ্যে কাল, বুধবার বিকেলে লাটাগুড়িতে চায়ের আড্ডার আয়োজন করা হয়েছে। উদ্যোক্তা জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতি।

চা দিবসে ‘চায়ে পে চর্চা’র আয়োজন
  • ২০ মে, ২০২৫ ২০:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আগামী কাল, ২১ মে বিশ্ব চা দিবস। এই উপলক্ষ্যে কাল, বুধবার বিকেলে লাটাগুড়িতে চায়ের আড্ডার আয়োজন করা হয়েছে। উদ্যোক্তা জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতি।

Advertisement

সংগঠনের সাধারণ সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী বলেন, লাটাগুড়িতে বেড়াতে আসা পর্যটকদের ডুয়ার্সের বিভিন্ন বাগানের চা খাওয়ানো হবে বিনামূল্যে। পাশাপাশি ডুয়ার্সের দেড়শো বছরের চায়ের ইতিহাস তুলে ধরা হবে তাঁদের সামনে। চা নিয়ে থাকবে নানা গল্প, ক্যুইজ। সেইসঙ্গে ডুয়ার্সের সংস্কৃতিকে তুলে ধরতে থাকবে অনুষ্ঠান। এই উদ্যোগে শামিল হয়েছে লাটাগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনও। ডুয়ার্সের চা যাতে আরও বেশি করে পরিচিতি পায়, বিশ্ব চা দিবসে সেটাই লক্ষ্য তাঁদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ