Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বেআইনিভাবে ভারতে বাস, ছয় বাংলাদেশি সহ আটজনের বিরুদ্ধে চার্জশিট

ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও কলকাতায় বেআইনিভাবে বসবাস করছিলেন। এমন অভিযোগে ছয় বাংলাদেশি সহ আটজনের বিরুদ্ধে চার্জশিট দিল পুলিশ

বেআইনিভাবে ভারতে বাস, ছয় বাংলাদেশি সহ আটজনের বিরুদ্ধে চার্জশিট
  • ৮ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও কলকাতায় বেআইনিভাবে বসবাস করছিলেন। এমন অভিযোগে ছয় বাংলাদেশি সহ আটজনের বিরুদ্ধে চার্জশিট দিল পুলিশ। মঙ্গলবার পার্ক স্ট্রিট থানার পুলিশ ব্যাঙ্কশাল আদালতে ওই চার্জশিট পেশ করে। ওই ছয় বাংলাদেশি হলেন‑ আবির হোসেন, মহম্মদ মামুনুর রশিদ, মহম্মদ আমিনুল গাজি, মহম্মদ আজিম মোল্লা, ফয়জল আমিন ও জাহিদুল ইসলাম। বাকি অভিযুক্ত দু’জন হোটেল কর্মচারী।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিট থানার পুলিশ ওই ছয় বাংলাদেশিকে পাকড়াও করে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে গ্রেপ্তারের কিছুদিন আগে অভিযুক্তরা পাসপোর্ট, ভিসা নিয়ে পার্ক স্ট্রিট থানা এলাকার একটি হোটেলে ওঠে। কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও তারা ওই হোটেলে দিব্যি থেকে যায়। অভিযোগ, কলকাতায় তাঁরা কাজের সন্ধান করছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পুলিশ বাজেয়াপ্ত করে এদেশে আসার যাবতীয় নথিপত্র। এই ঘটনায় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে অনুপ্রবেশ ও ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে বেআইনিভাবে বসবাস করার অভিযোগ এনে চার্জশিট দেয়।
এদিন ব্যাঙ্কশাল আদালতে অভিযুক্ত বাংলাদেশিদের বিরুদ্ধে চলে ভার্চুয়াল শুনানি। সেখানে সরকারি কৌঁসুলি আদালতে এই চার্জশিট পেশ করার বিষয়টি বিচারকের নজরে আনেন। এই চার্জশিট পেশ হওয়ার পরেই এদিন মামলাটি ব্যাঙ্কশালের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে একজন বিচার বিভাগীয় ম্যা঩জিস্ট্রেটের (জেএম) আদালতে পাঠানো হয়। পরবর্তী শুনানির দিন সেই আদালতেই চলবে মামলার শুনানি। মুখ্য সরকারি কৌঁসুলি অভিজিৎ চট্টোপাধ্যায় বলেন, অভিযুক্ত বাংলাদেশিদের বিরুদ্ধে দ্রুত চার্জ গঠন প্রক্রিয়া শেষ করে মূল মামলার বিচার প্রক্রিয়া শুরু করতে চায় সরকার পক্ষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ