Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

শওকতের নামে চার্জশিট পেশ, অন্য জেলে পাঠানোর আরজি

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ডে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে মঙ্গলবার আদালতে চার্জশিট দিল এনআইএ।

শওকতের নামে চার্জশিট পেশ, অন্য জেলে পাঠানোর আরজি
  • ১৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ডে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে মঙ্গলবার আদালতে চার্জশিট দিল এনআইএ। চার্জশিট দেওয়া হয়েছে অন্য দুই ধৃতের বিরুদ্ধেও। তাঁরা হলেন আহিদুল ইসলাম মোল্লা ও রহমত আলি মোল্লা। এদিন কলকাতার বিচারভবনের এনআইএর বিশেষ আদালতে ৭০ পাতার ওই চার্জশিট পেশ করা হয় ৮৭ দিনের মাথায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এদিন আদালতে দাবি করা হয়, এই ঘটনায় অন্যতম অভিযুক্ত শওকতকে প্রেসিডেন্সি জেল থেকে অন্য কোনো সংশোধনাগারে স্থানান্তরিত করা হোক। কারণ ওই জেলেই এই মামলার অন্য অভিযুক্তরাও আছেন। এই ‘প্রভাবশালী’ অভিযুক্ত যাতে তাঁদের সঙ্গে একত্রে বসে কোনো শলাপরামর্শ না করতে পারেন, তার জন্যই এই আরজি। আদালত সূত্রের খবর, গত মার্চে অভিযুক্তদের বিরুদ্ধে বিস্ফোরক আইনসহ একাধিক ধারায় মামলা রুজু হয়। চার্জশিটে এনআইএ অভিযোগ এনেছে যে, এই বিস্ফোরণ পরিকল্পনামাফিকই ঘটানো হয়েছিল। এদিন আদালতে এনআইএ জানায়, ভোটের আগে ভয় দেখাতেই বোমা বাঁধা হচ্ছিল। নিজেকে সন্দেহের বাইরে রাখতেই, বোমা বাঁধার কাজ চলছিল শওকতের এলাকার বাইরে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ