দেরাদুন: দু’দিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে ফের শুরু হল উত্তরাখণ্ডের চারধাম যাত্রা। খারাপ আবহাওয়ার কারণে ২৬ ও ২৭ সেপ্টেম্বর তীর্থযাত্রা বন্ধ রাখা হয়েছিল। আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় সোমবার যাত্রীদের ফের চারধামে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। গাড়োয়ালের কমিশনার আনন্দ স্বরূপ জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকার দিকে নজর রাখা হচ্ছে। এখন আবহাওয়ার উন্নতি হয়েছে এবং আবহাওয়া দফতরের তরফে কোনো সতর্কবার্তাও নেই। তাই যাত্রা ফের চালু করা হয়েছে। তবে এখনও বৃষ্টির সম্ভাবনা থাকায় যাত্রীদের নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।



